Logo
Logo
×

নগর জুড়ে

রাজউকের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার মানববন্ধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩০ পিএম

রাজউকের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার মানববন্ধন
Swapno

নারায়ণগঞ্জ শহরে ভবনের উচ্চতা ৬ তলার বেশী হবে না মর্মে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যে পরিপত্র জারি করেছে তার প্রতিবাদে ১৩ ফেব্রুয়ারি শনিবার এক মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মনে করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।

 

বার্তায় আরো উল্লেখ করেন, রাজউকের এই সিদ্ধান্ত অবিবেচনাপ্রসুত ও একতরফা। তাই নারায়ণগঞ্জ নাগরিক কমিটি এই সিদ্ধান্তকে বাতিল ও প্রত্যাহারের দাবিতে ১৩ ফেব্রুয়ারি  শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন