হাজী কুতুবউদ্দিন মিন্টু`র মৃত্যুতে মহানগর বিএনপির শোক
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১০ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আল - আরিফ এর চাচা ও নাসিক ১৮ নং ওয়ার্ড নলুয়া পাড়া লাল মেম্বারের ছোট ভাই হাজী কুতুব উদ্দিন মিন্টু 'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৬ ঘটিকায় দক্ষিণ নলুয়া পাড়া এলাকায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহ....রাজিওন)। বিবৃতিতে সংগঠনটির পক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও (সাবেক ৫ আসনের এমপি ) আলহাজ্ব আবুল কালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু শোক প্রকাশ করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সেই সাথে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও মহান রাব্বুল আলামিনের কাছে প্রর্থনা জানান তাকে যেন জান্নাত দান করেন।


