Logo
Logo
×

নগর জুড়ে

ইউএনডিপি ও ইউনিলিভার প্রতিনিধির নাসিকের কর্মকান্ড পরিদর্শন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৫ পিএম

ইউএনডিপি ও ইউনিলিভার প্রতিনিধির নাসিকের কর্মকান্ড পরিদর্শন
Swapno

এলজিডি, ইউএনডিপি ও যুক্তরাজ্যের এফসিডিও এর আর্থিক সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন ইউএনডিপি ও ইউনিলিভার এর প্রতিনিধিগণ।

 

বুধবার (১০ ফেব্রুয়ারি) নাসিকের এই উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং ইউনিলিভার এর চেয়ারম্যান ও এমডি কেদার লেলে এবং এনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. আবুল আমিন।

 

ইয়ুগেস প্রধানাং, প্রজেক্ট ম্যানেজার-এলআইইউপিসিপি, টাউন ম্যানেজার-এলআইইউপিসিপি, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কবীর হোসাইনসহ প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

দলটি শেখ রাসেল নগর পার্ক, ১৮নং ওয়ার্ডের নলুয়া নামাপাড়া সিডিসি, আল-আমীন নগরে অবস্থিত ময়লার ভাগার পরিদর্শন করেন।

 

পরিদর্শন শেষে নগর দারিদ্র্য হ্রাসকরণ ও অপচনশীল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় ইউএনডিপি ও ইউনিলিভার নারায়ণগঞ্জ নগরীর কমিউনিটি উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন