করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন ডিসি মোস্তাইন বিল্লাহ
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৬ পিএম
নারায়ণগঞ্জে কোভিড-১৯ ভাইরাস এর ভ্যাকসিন প্রদান কর্মসূচির দ্বিতীয় দিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে (খানপুর হাসপাতাল) কোভিড ১৯ এর টিকা গ্রহণ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, এই টিকা নিরাপদ। সফলভাবে ভ্যাক্সিনেশন এর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে ও শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে।
সবাইকে তিনি রেজিস্ট্রেশন মাধ্যমে এই টিকাদান কর্মসূচির আওয়তায় আসার আহ্বান জানিয়ে বলেন, আসুন নিজে টিকা নেই, নিরাপদ থাকি এবং অন্যদেরকেও টিকা নিতে উৎসাহিত করি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের তত্তাবধায়ক ডা. আবুল বাসার, নারায়ণগঞ্জ জেলা প্রশসাক কার্যালয়ের কমিশনার আব্দুল মতিন খান।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৪০ বছর বা তার বেশি বয়স হলে যে কেউ রেজিস্ট্রেশন করে খুব দ্রুত টিকা নিতে পারবেন।


