Logo
Logo
×

নগর জুড়ে

সিভিল সার্জনের টিকা গ্রহণের মাধ্যমে জেলায় ভ্যাকসিন প্রদান শুরু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১১ পিএম

সিভিল সার্জনের টিকা গ্রহণের মাধ্যমে জেলায় ভ্যাকসিন প্রদান শুরু
Swapno

জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ এর করোনা ভ্যাকসিন টিকা গ্রহণের মাধ্যমে শুরু হলো নারায়ণগঞ্জ জেলার করোনা ভ্যাকসিন টিকা প্রদান। জেলার দুটি সরকারী হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিন টিকা প্রদান করা হবে।

 

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় শহরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এই টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন। এর পর থেকেই জেলার ৬টি কেন্দ্রে মোট ২৪টি বুথে টিকাদন কার্যক্রম শুরু হয়।

 

এ সময় সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর প্রধান নির্বাহী আবুল আমিন, নারায়ণগঞ্জ জেনারেল হাসপালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামানসহ কর্মকর্তা ও চিকিৎসকগণ।

 

জেলা সিভিল সার্জন জানান, আজ আমিসহ ডাক্তার, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ টিকা গ্রহণ করছে। প্রথম দিন জেলার দুটি সরকারি হাসপাতাল এবং চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬০০জনকে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

তিনি আরো জানান, অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে নিবন্ধনের সংখ্যা তুলনামূলকভাবে কম। করোনা ভ্যাকসিন গ্রহনের জন্য এ পর্যন্ত জেলায় মোট ১৫শ ৬০ জন অনলাইনের মাধ্যমে নিবন্ধন করেছেন।

 

তিনি নির্ভয়ে সবাইকে নিবন্ধন করার আহবান জানিয়ে করোনা টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। নারায়ণগঞ্জ জেলায় করোনা ভ্যাকসিন টিকার ডোজ রয়েছে ১ লাখ ৫৬ হাজার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন