Logo
Logo
×

নগর জুড়ে

খোকন সাহাকে নিয়ে কথা বললে দাউ দাউ করে আগুন জ্বলবে : ভিপি বাদল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩১ পিএম

খোকন সাহাকে নিয়ে কথা বললে দাউ দাউ করে আগুন জ্বলবে : ভিপি বাদল
Swapno

জেলা আওায়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ মো. বাদল দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবির বিষয়ে বলেছেন, আমরা নারায়ণগঞ্জের ৫ ও ৪ আসনের এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের কাছে আমাদের দাবি। এই দাবি কবে পূরণ হবে ? আমার প্রিয় বন্ধু খোকন সাহাকে নিয়ে কেউ যদি কথা বলে তাহলে, নারায়ণগঞ্জ শহরে দাউ দাউ করে আগুন জ্বলবে। মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন,  ঐ আগুনে জ্বলে-পুড়ে ছারখার হবেন আপনি। যতই ভন্ডামি করেন, কালী সাধন করেন, মাথায় সিদুঁর পড়েন।

 

তিনি বলেন, শহীদ মিনারে দাড়িয়ে আমি বলেছিলাম, আল্লাহ যদি আমাকে হিন্দু মায়ের ঘরে পাঠাতেন, তাহলে আমি হিন্দুই হতাম। আল্লাহ আমাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন তাই আমি এখন জেনে-শুনে-বুঝে মুসলমান। এ সময় তিনি উপস্থিতির কাছে প্রশ্ন রাখেন, ‘আমি কি কোন ভুল বললাম?। আমি আল্লাহ বিশ্বাস করি, আর বিশ্বাস করি সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।

 

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মেয়র আইভীর পরিবার থেকে জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে শহরের দেওভোগ আখড়া জিউস পুকুর পাড়ে জেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে অনুষ্ঠিত গণসমাবেশে এধরণের মন্তব্য করেন তিনি।

 

এ সময় তিনি জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনকে উদ্দেশ্য করে বলেন, দাদা আমার প্রিয় বন্ধু খোকন সাহার সাথে ঝাঁপিয়ে পড়েছিলেন। শহীদ মিনারে দাড়িয়ে বক্তব্য রেখেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম, এই দাবিটাতো নাজিমুদ্দিন মাহমুদের সময়েই উপস্থাপন হয়েছিল। উনারা আমার বক্তব্যকে ভুল বুঝেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, এই দাবি কেন পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের মেয়র স্থলাভিষিক্ত হওয়ার পর এখন পর্যন্ত আদায় হয়নি।

 

তিনি বলেন, মেয়রের কাছে আমরা জানতে চাই, কার বিরুদ্ধে মামলা করেছেন? কেন মামলা করেছেন? কিসের এত সাধ? কিসের এত স্বপ্ন আপনার? 

 


তিনি বলেন, আমার বাবা ছিলেন ক্ষুদ্র একটা চাকুরীজীবি। ঘরে থাকার জায়গা ছিল না। বক্তৃতায় আমাদের অনেকে বলেছেন, ষ্টেশনের কোয়ার্টারে থেকে বড় হয়েছি। ধাক্কা দিলেই আমি বঙ্গোপসাগরে ভেসে আরেক দেশে চলে যাব। নামটা হলো মতলব বাসি। এখানে বহু মতলবের মানুষ আছেন।

 

এই বাংলায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খৃস্টান কথাটি যেমন সত্য, তার চেয়েও অধিক সত্য আমরা সবাই বঙ্গালী, আমরা সবাই জয় বাংলার শ্লোগান দেই, আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার শ্লোগান দেই।

 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের দাবি রইল, বিচার চাই আমরা। কেন আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট আমার বন্ধু খোকন সাহার বিরুদ্ধে মামলা করেছেন।

 

তিনি প্রশ্ন করেন (মেয়রকে), পাইছেন কী আপনি। আপনি একদিকে বলবেন ডিআইটি মসজিদ উঠিয়ে দিবেন, আরেকদিকে দেবোত্তর সম্পত্তি দখল করবেন। দর্শকদের লক্ষ্য করে তিনি বলেন হিন্দু মুসলামান ভাইয়েরা আমরা কি আছি ? আমরা কি সবাই জেগে আছি কী না। তাহলে সবাই হাত উঠান।

 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাইয়েরা দেখেন, বাঙ্গালী, মুসলমান, বীর বাঙ্গালীরা জাগ্রত, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা দেবোত্তর সম্পত্তি নিতে দেব না।

 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যার্টাজী। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল,

 

বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি ও নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু,

 

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস সভাপতি লিটন সাহা, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, পূজা পরিষদ নেতা সঞ্জয় কুমার দাস সহ নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন