ফ্রি ফ্রাইডে টি- টেন ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২১ পিএম
পায়রা উড়ানোর মাধ্যেমে হাজীগঞ্জ কেল্লার অভ্যন্তরে শুক্রবার মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ এর আয়োজনে ফ্রি ফ্রাইডে টি-টেন ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
সংগঠনের আহবায়ক বদরুল হক জানান, খেলাধূলা প্রসার করো-মাদক মুক্ত সমাজ গড়ো, এমনি স্লোগান নিয়ে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ আগত প্রায় দুই মাস ব্যাপি প্রতি শুক্রবার ক্রিকেট ম্যাচের মাধ্যেমে স্থানীয় যুব সমাজকে খেলাধূরার প্রতি আকৃষ্ট করে তুলে মাদকের ভয়াভহ আগ্রাসনের হাত থেকে যুব সমাজকে খেলাধূলার প্রতি মনোনিবেশ করানোর প্রায়াসে এই আয়োজন। তিনি আরো বলেন, উক্ত সংগঠন থেকে বিগত দিনেও মাদক প্রতিরোধে মাসব্যাপি দেশীয় খেলাধূলার আয়োজন করা হয়েছিল। চলমান বৈশ্বিক করোনা সংক্রামণ প্রতিরোধে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ নানামূখী সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা আগামীতে আরো বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বদরুল হক। মুক্তিযোদ্ধের চেতনায় উদ্বুদ্ধ অরাজনৈতিক এই সামাজিক সংগঠনের আয়োজক কমিটির আহ্বায়ক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর ডেপুটি কমান্ডার এডভোকেট নূরুল হুদা। তিনি বলেন পাড়া-মহল্লায় খেলাধূলার বিস্তার ঘটানোর মাধ্যেমে কিশোর-যুবকদের মাদকে সংক্রমিত হওয়া থেকে রুখে দেওয়া সম্ভব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, আব্দুল আজিজ, জসিম উদ্দিন জসিম, ছাড়াও সমাজ সেবক বাবুল, নাদিম, হালিম বেপারী ও অংশগ্রহনকারী খেলোয়ার বৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


