Logo
Logo
×

নগর জুড়ে

আমরা এখন পড়ি না, লেখি না, শুধু দেখি : মোস্তাইন বিল্লাহ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৭ পিএম

আমরা এখন পড়ি না, লেখি না, শুধু দেখি : মোস্তাইন বিল্লাহ
Swapno

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, বাংলা সাহিত্যের মধ্য যুগীয় কবি সাহিত্যিকরা যতটা না লিখেছেন, তার চেয়ে অনেক বেশি পড়েছেন। আমাদের জন্য এখন দুর্ভাগ্য, যে আমরা পড়ি না, লেখি না, শুধু দেখি। আমরা শুধু আই ফোন, স্যামসাং নিয়ে থাকি। আমাদের সন্তানদের এই বিষয় থেকে বের হয়ে আসতে হবে।

 

তিনি বলেন, একট সময় ছিল প্রাইমারি স্কুলের কোন শিক্ষার্থী প্রথম থেকে তৃতীয় স্থানে থাকলে তাদেরকে ইউনেস্কো থেকে  খাতা দিত। সেই খাতার কিংবা নতুন বইয়ের মলাটের যে গন্ধ, তা আমাদের সন্তানেরা পাচ্ছে না। আমাদের সন্তানেরা মোড়কিত নতুন আইফোন ও স্যামসাং এর গন্ধ পাচ্ছে। যে জন্য আমরা পিছিয়ে আছি।

 

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ‘মুজিববর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার’ স্লোগানে জেলা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনা মহামারির কারণে এবার সীমিত আকারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়।

 

এ সময় তিনি আরো বলেন, ডিজিটালাইজেশনের অনেকটা ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। আমরা এখন বই বিমুখ হয়ে পড়ছি।  এই ভয়াবহ দিক থেকে বের হয়ে আসতে হলে ঘরে ঘরে লাইব্রেরীর প্রয়েজন। নারায়ণগঞ্জে ৫২ টি লাইব্রেরী আছে যা শুনে আমি আশান্বিত হলাম। যা এই বিষয়টা পরির্বতনে অনেকটা ভুমিকা রাখতে পারে। আপানাদের এই পথ চলাকে আমরা আরো বেশি উৎসাহিত করতে চাই ।


 
তিনি বলেন, এই লাইব্রেরীতে ২২ হাজার বই আছে, কিন্তু আমাদের পাঠক আছে কত জন? আমরা পাঠক বাড়াতে চাই।

 


তিনি আরো বলেন, এই নারায়ণগঞ্জে স্বাধীনতার বীজ ভুপিত হয়েছিলো বঙ্গবন্ধুর হাত ধরে। এখানে (নারায়ণগঞ্জ) আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো। নারায়ণগঞ্জ সারাদেশের মধ্যে অনেক দিকে দিয়েই ফার্স্ট। নারায়ণগঞ্জের বন্দর হাজার বছর ইতিহাস বহন করছে, ইসাখাঁ আছে, সোনাকান্দা আছে, আমরা এখান থেকে সুতা পাঠাতাম, এগুলো অনেক বেশি মুল্য বহন করে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহাকারী কমিশনার মোহাম্মদ তারেক হাওলাদার, জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো শফিকুল ইসলাম।

 

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন