প্রয়াত কমিশনার মহিউদ্দিন প্রধানের ১৬ তম মৃত্যুবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৯ পিএম
দিনব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রয়াত কমিশনার মহিউদ্দিন প্রধানের ১৬ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নাসিক ১৪ নং ওয়ার্ড এর জনগণ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মহিউদ্দিন প্রধানের রুহের মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতম পড়ানোসহ বিভিন্ন আয়োজন করা হয়।
সকাল ৯টায় নাসিক ডিএন রোড নন্দীপাড়া এলাকার যুবসমাজের উদ্যোগে দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মো. রমিজ ও এড. খোকন সাহাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বিকেলে বাদ আসর ডিএন রোড নন্দীপাড়ায় বায়তুল মাহফুজ বড় জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে তার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রায় দেড় হাজার এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এসময় মরহুমের বড় ভাই নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান বলেন, আপনারা আমার মরহুম ভাই ও বাবার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের শান্তির জন্য দোয়া করবেন, আমরা যাতে সারা জীবন আপনাদের সেবা করে যেতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক (জেনারেল) মো. মনির হোসেন, আবুল বাশার বাসেত, পরিচালক (এসোসিয়েট) আলহাজ্ব নাছির শেখ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, ১৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শুক্কুর আলী, খাজা রহমান, এসএম সিরাজুল ইসলাম, দর্পন প্রধান, অর্পন প্রধান, পবন প্রধানসহ এলাকার পঞ্চায়েত কমিটি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


