Logo
Logo
×

নগর জুড়ে

ডিপিডিসি’র ক্যাবল মেরামত কাজের উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৫ পিএম

ডিপিডিসি’র ক্যাবল মেরামত কাজের উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১২নং ওয়ার্ডের খানপুর হাসপাতাল থেকে মন্ডলপাড়া সড়ক পর্যন্ত ডিপিডিসি’র ক্যাবলস মেরামত কাজের উদ্বোধন করেছেন প্যানেল মেয়র মিনোয়ারা বেগম ও ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খানপুর হাসপাতাল রোডের বিআরটিসি প্রধান ফটকে সামনে থেকে এই মেরামত কাজের উদ্বোধন করা হয়। কাজটির ব্যায় হবে প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।

 

এ সময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী মো. মোস্তাফিজ ও শফিউল, ঠিকাদার প্রতিষ্ঠানের গোলজার হোসেন, মিলন, আমরা খানপুরবাসী’র সভাপতি জাহাঙ্গীর কবির পোকন, ইসহাক সর্দার, দোলন, নবী হোসেন ও সচিব সিয়াম কাজী প্রমুখ।

 

এ সময় মিনোয়ারা বেগম বলেন, নাসিকের উন্নয়ন রোল মডেল ওয়ার্ড হলো ১২নং ওয়ার্ড। ইতিমধ্যে এই ওয়ার্ডের প্রধান প্রধান সড়কের কাজ সম্পন্ন করা হয়েছে। এখন এলাকার ভিতরের সড়ক ও ড্রেনগুলোর কাজ সংস্কার হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল নাগরিকদের মধ্যে উন্নয়নের ছোয়া বয়ে আনছে মেয়র সেলিনা হায়াৎ আইভী।

 

শওকত হাসেম শকু জানান, এই ওয়ার্ডের ইসদাইর, ডনচেম্বার, বাগে জান্নাত, খানপুর প্রধান সড়কের সংস্কার ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী মাসে মধ্যে আরো আড়াই কোটি টাকার কাজ সম্পন্ন করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন