বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি ) সকালে শহরের মিশনপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয় ।
সভায় ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ আলোচনার মাধ্যমে হোসিয়ারী ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করানো হয়। বিশেষ সাধারণ সভার শুরুতে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে উপস্থিত হোসিয়ারি ব্যবসায়ীদের সকলের সম্মতিতে এসোসিয়েশনের ২০২০ সালের নিরীক্ষক এস. এইচ. খান এন্ড কোং কে নিয়োগ প্রদান করা হয়। বিশেষ সাধারন সভায় রূপগঞ্জের কেন্দুয়া ও বিরাবো মৌজা জায়গার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৭ নবাব সলিমুল্লাহ রোডে হোসিয়ারি কমিউনিটি সেন্টার ভবনের বহুতল ভবন "হোসিয়ারী টাওয়ার", বিসিকস্থ হোসিয়ারি অফিসের বহুতল ভবন এবং হোসিয়ারি ক্লাব ভবনের বহুতল ভবন নির্মাণের বিষয়ে গৃহীত সিদ্ধান্তের অনুমোদন করানো হয়।
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজলের সভাপতিত্বে ,বি শেষ বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি (জেনারেল) কবির হোসেন, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহমেদ (স্বপন), পরিচালক (জেনারেল) বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ শেখ, মোজাম্মেল হক, আবদুল হাই, মনির হোসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, সাখাওয়াত হোসেন সুমন, আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) নাছির শেখ, শাহীন হোসেন, নাছিম আহমেদ, আতাউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।


