Logo
Logo
×

নগর জুড়ে

পিঠা উৎসবের উদ্বোধন করলেন মেয়র আইভী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৮:৪৬ পিএম

পিঠা উৎসবের উদ্বোধন করলেন মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১৬নং ওয়ার্ড এর শেখ রাসেল পার্কে উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পিঠা উৎসব-২০২১এর উদ্বোধন করেছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

 

শনিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় প্রতিবছর মত এবারো এই উৎসবের আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাস সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন মনা, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাইদুর রহমান হাইয়্যূল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ নয়ন, সাংগঠনিক সম্পাদক জি এম কুদরত উল্লাহ,

 

সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ মামুন, প্রচার সম্পাদক এএএম রিশাত, কোষাধ্যক্ষ নুরুল হুদা মহব্বত, সাংস্কৃতিক সম্পাদক আওলাদ হোসেন চাও, ক্রীড়া সম্পাদক শরীফুর রহমান সজীব, সাবেক সভাপতি মো. রাকিব, কার্যকরি সদস্য এএম সাইফুল্লাহ রাহাত, এমএ মাসুম, আরিফুল হক ফাহিম, আশরাফুর রহমান হৃদয়, মনির হোসেন ও উজ্জল আহাম্মেদ।

 

উৎসবে সংগঠনের পরিবারের সদস্যরা ১৮ রকমের পিঠা নিয়ে উপস্থিত হন। এ সময় উপস্থিত শিশুদের মধ্যে পিঠা তুলে দেন মেয়র আইভী।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালে সামাজিক প্রেক্ষাপটে মাদক, সন্ত্রাস, ইভিটিজিং রোধে উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গঠন করা হয়। সংগঠনটি ইতিমধ্যে গরীবদের বিবাহ, সুন্নতে খাৎনা, শিক্ষার্থীদের সহযোগিতা, বৃক্ষরোপন কর্মসূচি, নববর্ষ উদযাপন, খেলাধুলা ও নৌ-বিহারসহ বিভিন্ন সামাজিক কাজের আয়োজন করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন