Logo
Logo
×

নগর জুড়ে

না’গঞ্জবাসিকে জেলা পরিষদের কাজ বুঝাতে সক্ষম হয়েছি : আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৮:৪৬ পিএম

না’গঞ্জবাসিকে জেলা পরিষদের কাজ বুঝাতে সক্ষম হয়েছি : আনোয়ার হোসেন
Swapno

জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমি যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম তখন আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো জেলার উন্নয়নের কাজ করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোয়ন দিয়েছিলেন। পরে আমি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হই। এর আগে আমি নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার আশা প্রকাশ করলেও নেত্রী আমাকে বদলে বড় আকারে পুরো জেলার উন্নয়নের দায়িত্ব দিয়েছেন।

 

সেই দায়িত্ব নিয়ে আমি জেলা পরিষদ কী তা সাধারণ মানুষের কাজে তুলে ধরতে সক্ষম হয়েছি। শুধু সিটি নয় ৫টি উপজেলার মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, আশ্রম, রাস্তা, ড্রেন সহায়তাসহ বিভিন্ন উন্নয়নে জেলা পরিষদ অর্থায়ন দিয়েছে। যাহা অন্য সময় থেকে অনেক বেশি অর্থায়ন এবং উন্নয়ন প্রকাশ্যে রূপ দিয়েছি।

 

শুক্রবার (২৯ জানুয়ারি) বাদ জুম্মা দেওভোগ পাক্কা রোডের হাজী আব্দুল হাকিম কন্ট্রাক্টর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন, জেলা পরিষদে টেন্ডারবাজিতে আমার কোন নিজস্ব বাহিনী গড়ে তুলিনি। সরকারের নিয়ম মেনে টেন্ডার পরিচালনা করেছি। কারো কাছে মাথানত না করে ৪ বছর যাবত দায়িত্ব পালন করছি। আপনাদের সহযোগিতায় এ বছরও সুন্দরভাবে দায়িত্ব পালন করে যেতে চাই।

 

তিনি বলেন, হাজী আব্দুল হাকিম জামে মসজিদের তৃতীয় তলার ভবন নির্মাণে ইতিমধ্যে ৫০ লাখ টাকার টেন্ডার দেয়া হয়েছে। দ্রুত মসজিদের ভবনের কাজ শুরু করা হবে। কোটি টাকা ব্যয়ে দেওভোগ মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, ইতিমধ্যে ফাউন্ডেশনের কাজ শেষ। চলতি বছরে ভবনটি উদ্বোধন করা হবে।

 

হাজী আব্দুল হাকিম কন্ট্রাক্টর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জি এম আরাফাত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, কাইয়ূম পারভেজ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আলী হাসান সজীব, নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন জনি। সাবির্ক তত্ত্বাবধায়নে ছিলেন, হাজী আব্দুল হাকিম কন্ট্রাক্টর ফাউন্ডেশনের হাজী সাইদুজ্জামান।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আহসান হাবিব বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান প্রমাণ করেছেন, মাঠে রাজনীতিবিদরাও যোগ্য স্থান পেলে কিভাবে মানুষের কল্যাণে কাজ করা যায়। জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে দলীয় মনোয়ন দিয়ে প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের পাশে রয়েছেন। তিনি মানবতার মা, বাংলাদেশকে উন্নত দেশ রূপান্তর করা জন্য দিন-রাত করে যাচ্ছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন