Logo
Logo
×

নগর জুড়ে

সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৬:৫৬ পিএম

সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Swapno

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রমিক সমাবেশ ও শহরের লাল পতাকা মিছিলের আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রন্ট’র কেন্দ্রীয় সভাপতি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতা শ্রমিক জননেতা কমরেড রাজেকুজ্জামান রতন।

 

ফ্রন্ট’র জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক জননেতা নিখিল দাস, নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র জেলা সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র জেলার সহসভাপতি এম.এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট’র জেলা সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস.এম. কাদির ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

 

প্রধান বক্তা বলেন, সারা পৃর্থিবীর শ্রমিক শ্রেণী এক কঠিন সময় অতিক্রম করছে। একদিকে পুঁজিবাদীর শোষণ অন্যদিকে করোনা মহামারীর আক্রমন শ্রমিকদের জীবনের যন্ত্রনা বাড়িয়ে দিয়েছে বহুগুন। 

 

তিনি বলেন, করোনায় শ্রমিক হারিয়েছে কাজ, যাদের কাজ আছে তাদেরও মজুরী কমিয়ে দেয়া হয়েছে, কাজের সময় ও চাপ বাড়ানো হয়েছে। শ্রমিকদের শ্রমের দাম কমলেও খাদ্য, ঔষধ, চিকিৎসার খরচসহ শ্রমিক যা ব্যবহার করে সব কিছুর দামই বেড়েছে। কিন্তু মালিকদের প্রতি সরকারের সহায়তা, প্রণোদনা ও সুবিধা সবই বেড়েছে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশে ৬ কোটি ৩৫ লাখ শ্রমিক। করোনাতেও থামেনি তাদের কাজ। তাই সরকারি হিসেবে মাথাপিছু আয় এখন ২ হাজার ৪৬ ডলার। সে হিসেবে ৫ জনের এক পরিবারের মাসিক আয় ৭১ হাজার ৬০০ টাকার বেশি। কিন্তু কোন শ্রমিক পরিবার কি মাসিক এ আয় করতে পারে? 

 

সরকার বলছে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। কিন্তু শ্রমিকের মজুরী মধ্যম আয়ের দেশের মত নয়। শ্রমিক সবসময় অসহায়। শ্রম আইনের ১৭৯ ও ১৮০ ধারার মাধ্যমে শ্রমিকদের ্েট্রড ইউনিয়ন অধিকার সংকুচিত করা হয়েছে। আইনের ২৩ ও ২৬ ধারার বলে মালিকের হাতে শ্রমিক ছাঁটাই করার অসীম ক্ষমতা দেয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন