Logo
Logo
×

নগর জুড়ে

নাসিকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৮:২৩ পিএম

নাসিকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে সেভ দ্য চিলড্রেন ও সিপিডি’র সহযোগিতায় মৃতদেহ ব্যবস্থাপনা নির্দেশিকা ২০১৬ এবং মনো-সামাজিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সাড়ে জেলা সরকারী গণগ্রন্থাগারে এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন নাসিক এর নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মাকসুদুল আলম খোরশেদ, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি মাহফজুর রহমান।

 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব কামরুল হাসান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম, এসিএফ এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মুক্তা জাহান বানু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ১০, ১৪, ১৫ ও ১৬ নং ওয়ার্ডের সচিব, কবরস্থান ও শ্মশানের তত্বাবধায়ক, ভলানন্টিয়ার ও শিক্ষার্থীগণ।

 

মো. মঈনুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মৃতদেহ ব্যবস্থাপনা কার্যক্রম সরকারী নির্দেশনা-২০১৬ অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার সুযোগ সৃষ্টি হবে। সেই সাথে যে কোন দুর্যোগ বা জরুরী পরিস্থিতিতে মনোবল শক্ত রেখে সংকট মোকাবেলা করা সম্ভব হবে।

 

কাউন্সিলর খোরশেদ বলেন, করোনাকালীন সময়ে মৃতদেহ সৎকারে সাধারণ মানুষ আতঙ্কিত হওয়ার কারণে কেউ অংশগ্রহণ করেনি। এর মধ্যেও যারা সাহসিকতা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসে কাজ করেছে তাদেরকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে। এ ধরণের প্রশিক্ষণের আয়োজনে সহযোগিতার জন্য সেভ দ্য চিলড্রেন ও সিপিডি’কে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করার জন্য কাজ করার আহ্বান জানান।

 

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, কোভিড-১৯ এর মত প্যান্ডামিকসহ যে কোন দুুর্যোগে ফ্রন্ট লাইনারদের মানসিক স্বাস্থ্যের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, স্বেচ্ছাসেবকসহ ফ্রন্ট লাইনারদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও মৃতদেহ ব্যবস্থাপনার ব্যাপারে বিশেষ প্রকল্প গ্রহণের জন্য মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিডি’র সহকারী প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল কবীর।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন