Logo
Logo
×

নগর জুড়ে

মো.আলী মেমোরিয়াল ক্রিকেট টুনামেন্টের জার্সি উন্মোচন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৮:৪৮ পিএম

মো.আলী মেমোরিয়াল ক্রিকেট টুনামেন্টের জার্সি উন্মোচন
Swapno

চ্যালেঞ্জ গ্রুপের পৃষ্টপোষকতায় মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুনামেন্ট-২০২১ আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। 

খানপুর হামিদ মিয়া মাঠে ডে-নাইট এই খেলা অনুষ্ঠিত হবে। এর পূর্বে বুধবার সন্ধায় খানপুর পোলষ্টার ক্লাবের আয়োজনে আব্দুল হামিদ ওয়াকফ্ এষ্টেট মাঠে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যেমে জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ৩২ দল অংশ গ্রহন করবে। চারটি গ্রুপে এই খেলা অনুষ্ঠিত হবে। 


দলের পরিচিতি ও জার্সি উন্মোচন জাকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ভেটারেন্স ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর কবির পোকন, পোলষ্টার ক্লাবের সভাপতি মো. আলমগীর কবির বকুল, সাধারন সম্পাদক আরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি হানিফ কবির বাবুল, মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব লোকমান আহম্মেদ, মো. আসলাম, সাবেক সাধারন সম্পাদক রাতুল কবির, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চ্যালেঞ্জ গ্রুপের সাইফুল হাসান রিয়েল, মো. স্বপন, মো. মোমেন, মো. মনির হোসেন, মো. শামীম, মো. টিটু, মো. রবিউল শেখ, মো. রাজন। মোবাশের খালিফ দ্বান, মোহতাশির খালিফ দ্বীপ, শুভ, দূর্জয়, অপূর্ব, অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি মো. টিপু সুলতান। 
# 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন