Logo
Logo
×

নগর জুড়ে

নীট কনসার্ণ মাস্টার্স ক্রিকেট (সিজন২) এর জার্সি এবং ট্রফি উন্মোচন

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ০৯:৫৪ পিএম

নীট কনসার্ণ মাস্টার্স ক্রিকেট (সিজন২) এর জার্সি এবং ট্রফি উন্মোচন
Swapno

আগামী ২২ জানুয়ারি হতে সামসুজ্জোহা ক্রীড়া কমপেক্স ক্রিকেট মাঠে নীট কনসার্ণ গ্রুপ মাস্টার্স ক্রিকেট ২০২১ সিজন -২ শুরুহতে যাচ্ছে।

 

এই টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় নীট কনসার্ণ মাস্টার্স ক্রিকেট (সিজন-২) এর জার্সি এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬ টি দল । দলগুলি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন জেএইচএম ডায়নামাইটস্ , নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স , শীতলক্ষ্যা ভাইকিংস্, সেঞ্চুরি সোল, প্রাইম জিন্স্ ব্লাস্টার্স, সুপার হিরােজ অব নারায়ণগঞ্জ।এ প্রতিযোগিতার স্পন্সর হচ্ছে নীট কনসার্ণ গ্রুপ। কো-স্পন্সর হিসেবে থাকছেন দারাজ । প্লেট ও কাপ ২ পর্বে খেলাগুলো অনুষ্ঠিত হবে সপ্তাহের শুক্রবার ও শনিবার।

 

দলের পরিচিতি ও জার্সি উন্মোচনের জাকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চীফ সিলেক্টর ফারুক আহমেদ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জ প্রেসিডেন্ট তানভীর আহমেদ টিটু, প্রতিযোগিতায় স্পন্সর নীট কনসার্ণ গ্রুপের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা ও কো-স্পন্সর দারাজ এর প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু ও যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক ইকরামুল ফেরদৌস পাপ্পু, যুগ্ম সম্পাদক ডা.রাকিবুল ইসলাম শ্যামল, মাকসুদ উল আলম , জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন