মিডিয়ার উপর আমরা ভরসা করি : সালমা ওসমান লিপি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ০৮:১৫ পিএম
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংষদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি বলেছেন, একজন সাংবাদিক কিভাবে খবর তৈরী করে সেটা বড় কথা নয়, তারা খবরটি কিভাবে উপস্থাপন করলো তাই আমাদের কাছে এবং সাধারণ মানুষের কাছে মূখ্য বিষয়। আমাদেরকে উৎসাহ দেয়ার ক্ষমতা এবং আমাদেরকে জনগণের কাছে পৌছিয়ে দেয়ার ক্ষমতা মিডিয়ার রয়েছে। আমরাও মিডিয়ার উপর ভরসা করি।
সোমবার (১৮ জানুয়ারি) এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সাংবাদিকদের কাছে আমাদের এবং জনগণের অনুরোধ, সততার সাথে এবং নির্ভীকভাবে সত্যকে সাথে নিয়ে আপনারা এগিয়ে যান। আপনাদের লেখা ধরে আমরা এগিয়ে যাই। সেই লেখার মধ্যে যদি সত্য সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে আমাদের এগিয়ে যাওয়া আরো সহজ হবে।
তিনি বলেন, একজন সাধারণ মানুষের পক্ষে কোন সমস্যা নিয়ে সরাসরি জেলা প্রশাসক কিংবা এমপি শামীম ওসমানের নিকট আসা সম্ভব নয়। মিডিয়া তাদেরকে এনে দিতে পারে। আগে মিডিয়াকে ভয় পেলেও এখন আর একদমই ভয় পাইনা। এবার তাদের সাথে থেকে তাদের বন্ধুত্বসুলভ আচরণ ও তাদের সহযোগিতার প্রমাণ পেয়েছি।

নবাগত জেলা প্রশাসকের উদ্দেশ্যে লিপি ওসমান বলেন, আপনি যখন নারায়ণগঞ্জে এসেছেন তখন হয়ত আশেপাশের অনেক জায়গাতে ময়লা আবর্জনা দেখেছেন। তা দেখে বিভ্রান্ত হবেন না। নারায়ণগঞ্জের অনেক ভাল দিকগুলো কিন্তু বাংলাদেশকে পুরো বিশ্বে উপস্থাপন করে। যেখানে ভালো রয়েছে সেখানে সবচেয়ে বেশি বাধা বিপত্তি আসে।
এসময় তিনি এশিয়ান টিভির নবম বর্ষে পদার্পন উপলক্ষে এশিয়ান টিভিকে শুভেচ্ছা ও আন্তরিক শুভ কামনা জানান।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নোমান চৌধুরী সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফুতল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ লিটন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।


