Logo
Logo
×

নগর জুড়ে

জয় বাংলার স্লোগান যেন মায়ের পেটের ভেতর থেকেই জানি : আইভী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৮:৪৩ পিএম

জয় বাংলার স্লোগান যেন মায়ের পেটের ভেতর থেকেই জানি : আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, ২০১১’র কথা আমি ভুলবনা। তখন মুক্তিযোদ্ধারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে তাদের মুক্তিযোদ্ধা সংসদে বসিয়েছেন এবং আমার সাথে বেড়িয়েছেন।

 

তিনি বলেন, বাবার মুখে মুক্তিযোদ্ধাদের কথা শুনে শুনেই বড় হওয়া। জয় বাংলার স্লোগান যেন মায়ের পেটের ভেতর থেকেই জানি। জন্ম থেকেই শুনে আসছি, রক্তে মাংশে মিশে আছে জয় বাংলা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা এই তিনটাকে স্মরণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।


 
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি বাস ষ্ট্যান্ডে ‘মুক্তিযোদ্ধা সড়ক’ নামকরণসহ ৩টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 
এ সময় তিনি আরো বলেন, যারা বাংলাদেশকে, মুক্তিযোদ্ধাকে এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকারই কথা নয়। বঙ্গবন্ধুকে স্বীকার করে মুক্তিযোদ্ধাদের মেনে এবং সম্মান করেই এ দেশ চালাতে হবে। সে যে-ই হোক না কেন। বিভিন্ন দেশেই দল পরিবর্তন হয়, কিন্তু দেশের ইতিহাস কেউই অস্বীকার করতে পারে না।

 

তিনি বলেন, মাঝে মাঝে আমরা বাঙালীরা শুধু ভুলে যাই যে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানেও কিন্তু জিন্নাহ আছে, সেখানে জিন্নাহ’কে পাকিস্তানের স্থপতি বলা হয়। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা বঙ্গবন্ধুর কথা শুনে বলে যে, ‘জাতির পিতা আবার কী’।


 
নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ঈস্রাফীল প্রধানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামলীগের সদস্য বদিউজ্জামান বদু, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, জালকুড়ি স্কুল এন্ড কলেজের সভাপতি এস.এম. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া জুলহাস, আয়াত আলী, আব্দুল মতিন, এহসান কবির রমজান, মহিউদ্দিন মোল্লা, রেজাউল করিম কুদরত, আব্দুল মালেক, মজিবুর রহমান সাউদ, বায়েজিদ আহমেদ, সমাজ সেবক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ, বশির আহমেদ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন