Logo
Logo
×

নগর জুড়ে

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র শিক্ষা সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৮:০৩ পিএম

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র শিক্ষা সামগ্রী বিতরণ
Swapno

গণতান্ত্রিক বাংলাদেশ সরকার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ৫ম পর্যায়   হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডিং এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (১৫ জানুয়ারী) বিকেলে নগরীর মিনা বাজার এলাকায় নৃসিংহ জিউড় আখড়া মন্দিরে এ আয়োজন করা হয়।

 

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সমাপনী সনদপত্র বিতরণ ও নতুন শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলমসহ  শিক্ষা সামগ্রী  বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্ট বোর্ডের সাধারণ সম্পাদক পুলক কান্তি ঘোষাল (বাচ্চু), শিসুল কুমার দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃপ্তি রানী রায়সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

২০২০ সালের বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অবন্তী সাহা, ২য় স্থান অনন্ত সাহা ও ৩য় স্থান অদ্রিকা রায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন