Logo
Logo
×

নগর জুড়ে

দেওভোগ রামসীতা বিগ্রহ মন্দিরে কম্বল বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৭:১৬ পিএম

দেওভোগ রামসীতা বিগ্রহ মন্দিরে কম্বল বিতরণ
Swapno

বেশ কয়েকদিন গরম আবহাওয়ার পর হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে দুস্থ ও নিম্নআয়ের মানুষ। তাই এই শীতার্তদের শীত নিবারণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেওভোগের রামসীতা বিগ্রহ মন্দির।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে দেওভোগের রামসীতা বিগ্রহ মন্দিরে ২ শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করিয়ে কম্বল বিতরণ করা হয়। 

 

এ সময় কম্বল নেয়া অনেককেই বলতে শোনা যায়, মনে করছিলাম শীত গ্যাছেগা। কিন্তু দুদিন ধইরা ভাল ঠান্ডাই পড়ছে। এই ঠান্ডার মধ্যে কম্বলটা পাইয়া উপকার হইল। রামসীতা বিগ্রহ মন্দিরের কম্বল পেয়ে খুশি তারা।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামল মহারাজ, নাসিক ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জমান মনির, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সনজিৎ রায়, কোষাধ্যক্ষ লিটন সাহা, রতন চক্রবর্তী প্রমুখ।

 

এ সময় সাবেক কাউন্সিলর মনিরুজ্জমান মনির বলেন, দেওভোগ রামসীতা বিগ্রহ মন্দির মনের টান থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে আসছে পূর্ব থেকেই। সর্বশেষ দুঃস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ তারই আরেকটি উদাহরণ। এভাবে চললে ভবিষ্যতে মন্দিরটি আরও বহুদূর এগিয়ে যাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন