Logo
Logo
×

নগর জুড়ে

শহরে বসতে দেয়ার দাবিতে হকারদের বিক্ষোভ

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৭:৫৮ পিএম

শহরে বসতে দেয়ার দাবিতে হকারদের বিক্ষোভ
Swapno

শহরের বঙ্গবন্ধু সড়কে হকারদের বসতে দেওয়ার দাবিতে এবং পুনর্বাসন ছাড়া কোন হকার উচ্ছেদ চলবে না’ এই শ্লোগানে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ শহরের হকাররা।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে হকার্স সংগ্রাম পরিষদের আহবায়ক আসাদুল ইসলাম আসাদের নেতৃত্বে চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

 

এ সময় হকাররা ‘ভাত দে, কাপড় দে, নাইলে হকার বসতে দে। পুলিশ দিয়ে নির্যাতন চলবে না, চলবে না’ শ্লোগান দিয়ে মিছিলটি নগরীর ২ নং রেল গেট ঘুরে প্রেসক্লাব এসে শেষ হয়।

 

এ সময় এক বক্তব্যে আসাদ বলেন, বঙ্গবন্ধু সড়ক চাষাঢ়া থেকে মন্ডল পাড়া পর্যন্ত। শুধু চাষাঢ়া থেকে ব্যাংকের মোড় পর্যন্ত হকার উচ্ছেদ হয় কেনো? কেনো মন্ডলপাড়া পর্যন্ত উচ্ছেদ হয় না। আমার কাছে আমার হকার ভাইয়েরা প্রশ্ন রাখছেন। যদি উচ্ছেদ করতে হয় তাহলে পুরা বঙ্গবন্ধু সড়কের হকার উচ্ছেদ করেন।

 

পুলিশ প্রশাসনের কাছে তিনি জানতে চান, বঙ্গবন্ধু সড়ক কতটুকু। সদর ওসি’র উদ্দেশ্যে তিনি বলেন, আপনি শুধু চাষাঢ়া থেকে ব্যাংকের মোড় পর্যন্ত উচ্ছেদ করবেন না। করলে পুরা বঙ্গবন্ধু সড়কই উচ্ছেদ করেন। আগে বাকী টুকু করেন, পরে এদিকে উচ্ছেদ করবেন। তা নাহলে বঙ্গবন্ধু সড়কের নাম আলাদা করে দেন।

 

তিনি আরো বলেন, দীর্ঘ দিন যাবত হকারদের কেন শুধু এই এলাকা পর্যন্ত কেন বসতে দিচ্ছেন না তার জবাব হকাররা ও নারায়ণগঞ্জবাসী জানতে চায়। এর উত্তর আপনাকে দিতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন