Logo
Logo
×

নগর জুড়ে

না’গঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রাজস্ব আদায় ৪৫২ কোটি টাকা

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৯:৪৩ পিএম

না’গঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রাজস্ব আদায় ৪৫২ কোটি টাকা
Swapno

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে অর্থনীতিতে ২০২০ সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয় ৪৫২ কোটি ০২ লাখ ২৪ হাজার ৭৯ টাকার রাজস্ব আদায় করেছে। 

 

মঙ্গলবার (১২ জানুয়ারি) জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলায় ৭টি সাব-রেজিস্ট্রি অফিসে ২০২০ সনে মোট ৮২ হাজার ২৫টি দলিল রেজিস্ট্রি হয়েছে এবং মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৪৫২ বায়ান্ন কোটি দুই লাখ ২৪ হাজার ৭৯ টাকা।

 

২০১৯ সালে দলিল রেজিস্ট্রি হয়েছে ৯৩ হাজার ৪১১টি এবং রাজস্ব আদায় হয়েছে ৫৯৪ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫১৯ টাকা। দেখা যায় যে, করোনাকালীন সময়ে ২ মাসের অধিক সময় লকডাউন থাকায় দলিল রেজিস্ট্রেশনে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।

 

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইন মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধন অধিদপ্তরের অধিনে জেলা রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ মো. জিয়াউল হক এর নেতৃত্বে নারায়ণগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস গুলোর কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকলনবিশদের সহযোগিতায় এই রাজস্ব আদায় হয়েছে। 

 

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো.জিয়াউল হক জানান, বর্তমান করোনাকালীন মহামারি সময়ে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি ও সাব- রেজিস্ট্রি অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে সরকারের রাজস্ব আদায়ে তৎপর ভূমিকা পালন করেছেন। দায়িত্ব পালনকালে কোন কোন অফিসের কর্মকর্তা ও কর্মচারী কোভিড-১৯ এ আক্রান্ত হন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন