Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৯:৪১ পিএম

নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটি
Swapno

প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের ২০২১ বর্ষের কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে রাসেল আদিত্যকে সভাপতি, মিরাজ রেজাকে সাধারণ সম্পাদক এবং বেলায়েত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মুমিত আল রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমদোন দেওয়া হয়। এরসাথে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও অনুমোদন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- রফিউর রাব্বি, রথীন চক্রবর্তী, এড. এবি সিদ্দিক, ভবানী শংকর রায় এবং মজিবুল হক পলাশ। এরআগে গত ১ জানুয়ারি নারায়ণগঞ্জ বন্ধুসভার কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি এই কমিটি ঘোষণা করে। 


কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি-উজ্জ্বল উচ্ছ্বাস, মো. হাসানুজ্জামান, যুগ্ম সম্পাদক- মনিকা আক্তার, সাইফুল ইসলাম, উপ সাংগঠনিক সম্পাদক হান্নান সোয়ান, নারী বিষয়ক সম্পাদক শামীমা রীতা, পাঠচক্র সম্পাদক সিফাত হাছান সুমাইয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক লাম তানজিম তাফাননুন অরনী, যোগাযোগ সম্পাদক নয়ন আহম্মেদ, প্রচার সম্পাদক হাফসা আক্তার, মানবসম্পদ সম্পাদক স্বর্ণলতা, দপ্তর সম্পাদক সৌরভ সরকার, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক নীলাভ্র নিহা, প্রশিক্ষণ সম্পাদক গাজী ওমর ফারুক, অর্থ সম্পাদক নাঈম গাজী, সমাজ কল্যাণ সম্পাদক জাহিরুল ইসলাম মিন্টু, পরিবেশ সম্পাদক মৌন লাকী, ক্রীড়া সম্পাদক সৌরভ হোসেন সিয়াম, অনুষ্ঠান সম্পাদক আমির খান সাব্বির, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইশরাত জাহান আরা এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুমাইয়া আক্তার মিম। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন