অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে শহরের ডিআইটির’র মন্ডলপাড়া এলাকায় অবস্থিত ‘নিউ মা হোটেল’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান ফারুক বলেন, ‘অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছিল হোটেলটিতে। সত্যতা পেয়ে আমরা প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি। এছাড়া হোটেল মালিককে মৌখিকভাবে সতর্ক করে ১ মাসের সময় দিয়েছি, পরবর্তীতে আবারো এসে যদি এমন অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায় তবে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।’


