Logo
Logo
×

নগর জুড়ে

সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম : এসপি জায়েদুল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৮:২১ পিএম

সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম : এসপি জায়েদুল
Swapno

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেছেন, যদি সমাজ পরিবর্তনের হাতিয়ারের কথা বলি, তাহলে তা হচ্ছে গণমাধ্যম। এই গণমাধ্যমই পারে সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় ভুমিকা রাখতে। কোন ঘটনা ঘটে গেলে তারপর সেটা নিয়েই পুলিশ প্রশাসন বেশী কাজ করে। এই আধুনিক ও উন্নত বিশ্বে আমরা চেষ্টা করি কোন কিছু ঘটার আগেই নিবারণ মুলক কার্যক্রমগুলো করতে। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এই গণমাধ্যম ও সংবাদকর্মীরা।

 

রোববার (১০ জানুয়ারি ) বিকালে রাইফেল ক্লাবে অনুষ্ঠিত ‘কালের কন্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এসব কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন, কালের কন্ঠ তাদের কার্যক্রমের মাধ্যমে সততা বজায় রেখে বহুল প্রচারিত পত্রিকা হিসাবে রূপান্তিত হয়েছে। তারা শুধু সমাজে বিভিন্ন অসংঙ্গতি নিয়ে লেখে না, তারা নৈতিক দিক গুলো নিয়েও লেখে।

 

তিনি বলেন, আমাদের এই মুহূর্তে যে বিষটা দরকার সেটা হচ্ছে আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া, সেটা যে ধর্মের হোক না কেন, তা না হলে আমরা উন্নত সমাজ ব্যবস্থা নিতে পারবো না।

 

তিনি আরো বলেন, আজকের সমাজে যে মাদকের কড়াল গ্রাস এবং কিশোর গ্যাংয়ের কালচারের যে প্রাদুর্ভাব ঘটছে, সেক্ষেত্রে সামাজিক ভাবে কাজ করতে এবং সবচেয়ে বেশী কাজ করতে পারে এই সংবাদপত্র বা মিডিয়া।

 

এ সময় তিনি কালের কন্ঠের কয়েকটি সংবাদ প্রকাশের প্রশংসা করেন।

 

দৈনিক কালের কণ্ঠ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসান।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দনশীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সদর ইউএনও নাহিদা বারিক, জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন  সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন