বিডি ক্লিন’র উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন স্থান পরিচ্ছন্
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ০৯:০৯ পিএম
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নারায়ণগঞ্জ ৯৪তম ইভেন্ট সম্পন্ন করেছে। প্রতি সপ্তাহের পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে এবার নারায়ণগঞ্জ-ঢাকা লিঙ্ক রোডের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করেছে।
শুক্রবার (৮ জানুয়ারি) সকালে এই ইভেন্টের আয়োজন করে বিডি ক্লিন এর নারায়ণগঞ্জ সদর উপজেলা টিম।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম। কর্মসূচি শুরুর আগে তিনি বিডি ক্লিনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে তিনি বিডি ক্লিনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) বিডি ক্লিন এর কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তার সঙ্গে কথা বলেই আজকে আমি আপনাদের কার্যক্রম সরেজমিনে দেখতে এসেছি এবং আপনাদের কাজের সঙ্গে সংগতি প্রকাশ করছি।
তিনি আরো বলেন, বিডি ক্লিন স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে নারায়ণগঞ্জটাকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে এটা অত্যন্ত প্রসংশনীয়। বিডি ক্লিনের এমন ভালো কাজের প্রতি জেলা পুলিশের পূর্ণ সমর্থন থাকবে।
ইভেন্টে যাবতীয় দিকনির্দেশনা দেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন।
বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর জেলা সমন্বয়ক এস এম বিজয়ের নেতৃত্বে প্রায় ৫০ জন সদস্য পরিচ্ছন্ন ইভেন্টে অংশগ্রহন করে। তাদেরকে ময়লা তোলার ভেকু ও ট্রাক দিয়ে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার আইটি উপসমন্বয়ক অপু, সদর উপজেলার সমন্বয়ক রায়হান পারভেজ দীন, সহ সমন্বয়ক ইসমাঈল, সদর উপজেলার লজিস্টিক সমন্বয়ক তানজীলা প্রধান, আড়াইহাজার টিমের উপ-সমন্বয়ক মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ টিমের উপসমন্বয়ক সানজীদা হেনা, সদর টিমের মনিটর জয় দত্ত, পাখি আকাশ, রোকেয়া, মডারেটর চাঁদনি, নেছার উদ্দিন সেলিম, আইটি সদস্য প্রীতম, সৌরভ, মহিন, লজিস্টিক মডারেটর রাজন, নুর মোহাম্মদ বাবু, জহির প্রমুখ।


