এম এ রাসেলকে জেলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক লীগের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ০৮:৩০ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ফার্মাসিউটিক্যালস জাতীয় শ্রমিক লীগের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কিল্লারপুল এলাকায় ড্রেজার সিবিএ কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।
এ সময় বক্তারা শ্রমিক বান্ধব নেতা এমএ রাসেলকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এম এ রাসেলের সফলতা কামনা করেন।
নারায়ণগঞ্জ জেলা ফার্মাসিউটিক্যালস জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সঙ্গীত শিল্পী মো. ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সমাজ সেবক জামাল উদ্দিন সবুজ, পানি উন্নয়ন বোর্ড সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি সিরাজুল হক, ডিপিডিসি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক স্বপন রেজা।
আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন মহি, জেলা শ্রমিক লীগের সহসভাপতি অনিল বিশ্বাস, মহানগর ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র দে, ফার্মাসিউটিক্যালস জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওমর ফারুক, শ্রমিক লীগ নেত্রী রোজিনা আক্তার বিউটি প্রমুখ।


