Logo
Logo
×

নগর জুড়ে

বৃহস্পতিবার আলী আহম্মদ চুনকা’র ৩৮ তম বার্ষিক ওরশ মোবারক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৮:৪৫ পিএম

বৃহস্পতিবার আলী আহম্মদ চুনকা’র ৩৮ তম বার্ষিক ওরশ মোবারক
Swapno

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের নন্দিত জননেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জেলা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, চিশতিয়া ও নকশেবন্দ তরিকার অন্যতম খলিফা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি আলী আহম্মদ চুনকা (রঃ)’র ৩৮তম বার্ষিক ওরশ মোবারক।

 

ওরশ মোবারক উপলক্ষে ৭ জানুয়ারী বৃহস্পতিবার পশ্চিম দেওভোগস্থ চুনকা কুটিরে স্থাপিত ‘খানকায়ে দারুল ইস্কে’ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুরু হবে।

 

কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর থেকে কোরআন খানি, বিকাল ৪টায় খানকা শরীফ থেকে মাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু, মাজার গীলাপ স্থাপন, পুষ্প স্তবক অর্পন, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত।

 

রাতে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে ধর্মীয় কাওয়ালী অনুষ্ঠিত হবে। আখেরীকুল এবং নেওয়াজ বিতরণ।

 

আলী আহম্মদ চুনকা’র জ্যৈষ্ঠ কন্যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তার পিতার ওরশ মোবারকের সমুদয় অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে অংশগ্রহণ এবং আলী আহম্মদ চুনকা (রঃ) কে মহান আল্লাহ যেন তার নিজ নৈকট্য প্রাপ্তদের মাঝে স্থান দেন, সেইজন্য সকল মহলের নিকট দোয়ার আবেদন জানিয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন