Logo
Logo
×

নগর জুড়ে

৮ জানুয়ারি সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্জ্বলন কর্মসূচি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৭:২৭ পিএম

৮ জানুয়ারি সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্জ্বলন কর্মসূচি
Swapno

৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

বুধবার (৬ জানুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।

 

প্রেস বার্তায় তিনি আরো জানান, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯৪ মাস অতিক্রান্ত হয়েছে। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের পরিচিত টর্চারসেল উইনার ফ্যাশনে ১১ জন ঘাতক মিলে ত্বকীকে হত্যা করে।

 

তিনি জানান, দীর্ঘ এ সময়েও তদন্তকারী সংস্থা র‌্যাবের তদন্ত শেষ করে তৈরী করে রাখা অভিযোগপত্র আদালতে পেশ করা হয় নাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন