Logo
Logo
×

নগর জুড়ে

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন এনইউজে সভাপতি সালাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৮:২৬ এএম

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন এনইউজে সভাপতি সালাম
Swapno

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)’র সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

 

আব্দুস সালাম তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানান, ‘মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় ৫দিন স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলাম। যাদের দোয়া, আশির্বাদ আর প্রার্থনায় ফিরে আসতে পেরেছি তাদের কাছে কৃতজ্ঞতা’।

 

এর আগে গত ২৩ ডিসেম্বর থেকে তিনি অসুস্থবোধ করেন এবং ২৫ ডিসেম্বর থেকে  দূবর্লতার কারণে তার খাওয়া-দাওয়া ও চলাচল করতে অসুবিধা হয়। তার ডায়েবেটিসও বেড়ে যায়।

 

তার অবস্থার বেশী অবনতি হলে ২৯ ডিসেম্বর সন্ধ্যায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

তার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন