Logo
Logo
×

নগর জুড়ে

কাউন্সিলর শকু’র শীতবস্ত্র বিতরণ 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৭:৩৪ পিএম

কাউন্সিলর শকু’র শীতবস্ত্র বিতরণ 
Swapno

শীতের প্রকোপ থেকে রক্ষা করার লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)’র ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু।

 

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমিশনার আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহব্বত হাসেম, সমাজসেবক আনিসুর রহমান, নুরু হোসেন, নবী হোসেন, দোলন ও ওয়ার্ড সদস্য সচিব সিয়াম।

 

বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সাড়ে ৩’শত কম্বল দেয়া হয়েছে। তার সাথে আমার ব্যক্তিগত উদ্যোগে আরো ৫’শত কম্বল ও ৫’শত শিশুর পোশাক দিয়েছি।

 

তিনি আরো বলেন, দেশের করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ চলছে, সবাই সর্তকভাবে চলাচল করবেন। শুধু বড়রা সচেতন হলে চলবে না, আপনার ছেলে-মেয়ে ও আশেপাশে সকলকে করোনায় সতর্ক থাকতে হবে। তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন