নারায়ণগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৮:১৯ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।
সোমবার (৪ জানুয়ারি) সকালে শহরের দুই নং রেলগেট এলাকার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও অয়ন ওসমান এর সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি চন্দনশীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজুন, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন।
আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুসহ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।


