Logo
Logo
×

নগর জুড়ে

সম্মিলিত প্রচেষ্টায় মাদক নিমূল করা সম্ভব: এডি. এসপি মোস্তাফিজুর

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৯:৩৩ পিএম

সম্মিলিত প্রচেষ্টায় মাদক নিমূল করা সম্ভব: এডি. এসপি মোস্তাফিজুর
Swapno

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, সবাই মিলে ভালো কাজ করা সম্ভব, মাদকের বিরুদ্ধে পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব না। মাদক নির্মূল করার জন্য যেমন জন-প্রতিনিধিদের বড় একটি ভুমিকা আছে। তেমনি অভিভাবকদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। শুধু মাত্র কোন বাহিনী বা জন প্রতিনিধি ধারা মাদক নির্মূল করা সম্ভব না। মাদক সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্মূল করা সম্ভব।

 

রোববার (৩ জানুয়ারি) বিকালে সদর মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্তপ্ত করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত জড়িত আছে। এই ব্যপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। একটি শ্রেণি বসেই আছে এ রকম পরিবেশ তৈরী করার জন্য। আমাদের সকলকে সম্মিলতভাবে থাকতে হবে, যাতে এর মোকাবেলা করতে পারি।

 

তিনি বলেন, যাচাই বাছাই না করে আমরা যেন কোন ব্যবস্থা গ্রহণ না করি। আমাদের পুলিশ সুপার (জায়েদুল আলম) মানুষের উপর কোন অন্যায় অত্যাচার মেনে নেন না। অপরাধী যতো বড় প্রভাবশালীই হোক, তিনি অপরাধীকে অপরাধী হিসাবেই দেখেন। তার নির্দেশ আছে সর্বোচ্চ যাচাই বাছাই করে মামলা নেয়া।

 

তিনি আরো বলেন, আমরা আগামী ফেব্রুয়ারিতে মাদকের বিরুদ্ধে জোরে-সোরে কাজ শুরু করবো। করোনা ঝুঁকির জন্যে আমাদের কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও এখন সময় হয়েছে আবার শুরু করার। সমাজে যারা ভালো কাজ করতে চায় তাদেরকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশিংকে সংস্কার করবো।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামানের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো কবির হোসাইন, জেলা পুলিশিং কমিউনিটির সভাপতি ডা. শাহ নেওয়াজ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন