Logo
Logo
×

নগর জুড়ে

পরিবহন নেতা মুক্তার হোসেন আর নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৯:১০ পিএম

পরিবহন নেতা মুক্তার হোসেন আর নেই
Swapno

নারায়ণগঞ্জ জেলার অত্যন্ত পরিচিত পরিবহন সংগঠক ও পরিবহন নেতা মুক্তার হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১। তিনি স্ত্রী, ২ (দুই) ছেলে ও ০১ (এক) মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহুগুণগ্রাহী রেখে গেছেন।

 

রবিবার (৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতাল (ইঝঐ) ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি। রবিবার দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেডের সহসভাপতি মো. রওশন আলী সরকার এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

 

সোমবার সকাল ৪ জানুয়ারী সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাহার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। বার্তায় সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়।

 

মুক্তার হোসেন একযোগে ‘দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড’র প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি, মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি, খাজা সুপার মার্কেটের সভাপতি, শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদের সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বে ছিলেন। 

 

তাহার মৃত্যুতে পরিবহনের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে উল্লেখ করে ‘দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানানো হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন