Logo
Logo
×

নগর জুড়ে

বর্তমান পুলিশ সুপার স্বচ্ছ ও সুন্দর প্রশাসন উপহার দিয়েছে : বাবু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৮:০৬ পিএম

বর্তমান পুলিশ সুপার স্বচ্ছ ও সুন্দর প্রশাসন উপহার দিয়েছে : বাবু
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, এই পুলিশ সুপার আসার পর নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনে যারা অর্থের বাণিজ্য করতো তাদেরকে অপসারণ করে একটি স্বচ্ছ ও সুন্দর পুলিশ প্রশাসন উপহার দিয়েছেন। তিনি বলেন, একজন মাদকাসক্ত সদস্যই একটি পরিবারে ধ্বংসের জন্য যথেষ্ট। তাই আমি প্রত্যেকটা সময় সোচ্চার থেকে  মাদকের বিরুদ্ধে কাজ করেছি, কিন্তু এই ব্যাপারে পূর্বে আমি পুলিশ প্রশাসনের কোন ধরণের সহযোগিতা পাই নাই।

 

রোববার (৩ জানুয়ারি) বিকালে সদর মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, অনেক সময়ই আামাদেরকে অনেক অভিভাবক জানায় যে, তাদেরকে সন্দেহ জনকভাবে পুলিশ ধরে নিয়ে যায় এবং পরে তারা (পুলিশ প্রশাসনকে) টাকা দেয় না বলে আমার ভালো একটি ছেলেকেও মাদকের মামলা দিয়ে নিয়ে যায়।

 

এ সময় তিনি কেউ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। তা না হলে পুলিশ প্রশাসনের উপর মানুষ আস্থা হরিয়ে ফেলবে উল্লেখ করে তিনি বলেন, আপনারা যাকেই ধরেন না কেনো, সে একজন জনপ্রতিনিধি হোক, কিংবা সাধারণ জনগণ হোক তাদের বিরুদ্ধে যেন তদন্ত সাপেক্ষে মামলা হয়।

 

সদর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসাইন প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন