শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৮:৪৬ পিএম
জেলা ও মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ লা জানুয়ারি) বিকেলে শহরের দুই নং রেলগেট এলাকার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
জেলা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।
সাধারন সম্পাদক আলহাজ্ব এম এ স্বপন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি ফাহিম ভুইয়া এমিল, সহসভাপতি ঈসমাইল হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদর থানা সভাপতি রেজাউল রহমান আলিফ, সাধারণ সম্পাদক আল সাফা সিডনি, সাংগঠনিক সম্পাদক আসিফ খান, ফতুল্লা থানার সভাপতি আল আমিন, বন্দর উপজেলা সভাপতি হাফিজ পারভেজ, সোনারগাঁ উপজেলা সভাপতি খোকন, সাধারণ সম্পাদক রাহাত, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ১৪ নং ওয়ার্ড সভাপতি শাওন সুত্রধর, সাধারণ সম্পাদক আরিয়ান খান শাওন, ১৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সারোয়ার, ১২ নং ওয়ার্ড সভাপতি মো. তুরজ, ১১ নং ওয়ার্ড সভাপতি শাহজালাল, শেখ রাসেল পরিষদ এর নেতা ইফতি, শেখাল প্রমুখ।


