Logo
Logo
×

নগর জুড়ে

বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৮:৩৩ পিএম

বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ 
Swapno

শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট বন্ধ করাকে বিকেএমইএ ও বিজেএমইএ-র চক্রান্ত উল্লেখ করে এর প্রতিবাদে এবং বাজারদরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ, করোনাকালে শ্রমিকদের সুরক্ষার জন্য মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ জানুয়ারী) বিকাল ৪ টায় শহরের বঙ্গবন্ধু সড়কের ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট এর ব্যানারে এই আয়োজন করা হয়।

 

জেলা ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মহসিন প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, বিকেএমইএ এবং বিজিএমইএ আগামী দুই বছর শ্রমিকদের  ৫% ইনক্রিমেন্ট দিতে পারবে না বলে সরকারকে জানিয়েছে। মালিকরা করোনাকালে ৯ হাজার কোটি টাকার অধিক প্রণোদনা নিয়েছে শ্রমিকের মজুরি পরিশোধ করার জন্য। প্রণোদনা নিয়েও মালিকরা গার্মেন্টসে হাজার শ্রমিক ছাঁটাই করেছে। শ্রমিকের মজুরি ৪০% কেটে নেয়া হয়েছে।

 

তারা বলেন, কর্মরত অনেক শ্রমিকের মজুরি কমিয়ে দেয়া হয়েছে। করোনা দুর্যোগেও মালিকরা অতিরিক্ত মুনাফার লোভে শ্রমিকদের এভাবে বঞ্চিত করার পাঁয়তারা করছে। বাজারদরের বিবেচনায় শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণের প্রয়োজন।


  
এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকের ইনক্রিমেন্ট না দেয়ার চক্রান্ত বন্ধ, বাজারমূল্য বৃদ্ধির সাতে সঙ্গতিপূর্ণভাবে নতুন করে মজুরি নির্ধারণ করার পূর্ব পর্যন্ত মহার্ঘ ভাতার ব্যবস্থা এবং কোন অজুহাতেই শ্রমিক ছাঁটাই, মজুরি কর্তন, মজুরি না কমানোর দাবি জানান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন