বিদায়ী ডিসি জসিম উদ্দিনকে পূজা পরিষদের শুভেচ্ছা স্মারক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৯:২৯ পিএম
নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে নেতৃত্ব দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার।
এ সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট তুলে দেন এবং দায়িত্ব পালনকালে আন্তরিকতার সাথে কাজ এবং সহযোগিতা করার জন্য না’গঞ্জবাসি তাকে সব সময় স্মরণ করবে বলে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, বন্দর থানা কমিটির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, ফতুল্লা থানার সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সোনারগাঁ থানার সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, সিদ্ধিরগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি কালিপদ মল্লিক, যুব ঐক্য পরিষদ নারানয়গঞ্জ জেলার সাধারণ সম্পাদক ভজন দাস।
পূজা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাখন লাল, সুশিল দাস, হিমাদ্রি সাহা হিমু, রিপন দাস, সজল সেন অভি, উজ্জল দাস, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার গোপী নাথ দাস স্মৃতি সংঘের সঞ্জয় দাস, কৃষ্ণ আর্চায্য, রাজীব ভৌমিক প্রমুখ।


