খানপুরে বাসেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১০:২৮ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে বাসেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরদের নিয়ে বাসেদ চেয়ারম্যান স্পোর্টস একাডেমী কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে খানপুর আব্দুল হামিদ মিয়া ওয়াকফাহ্ এস্টেট মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ান শিরোপা অর্জন করেন বীরশ্রেষ্ট সালাম দল, আর রানার আপ হয়েছেন বীরশ্রেষ্ট বরকত দল।
মো. হানিফ কবির বাবুল এর সভাপত্বিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ পি এইচ পি গর্ভনর ইম্পেরিয়াল রোটারী ক্লাব এর মো. মকবুল হোসেন, নারায়ণগঞ্জ গ্রীন সিটি রোটারী ক্লাব এর সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, রিসোলী গ্রুপের এম. ডি মো. কাশেম, বসুন্ধরা কিংস ক্লাবের ম্যানেজার বি. এ জোবায়ের নিপু, বিশিষ্ট শিল্পপতি মো. রফিকুল ইসলাম কাজলসহ বাসেদ চেয়ারম্যান ফাউন্ডেশন ও আমরা খানপুরবাসী সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর কবির পোকন। সাবেক ফুটবল খেলোয়ার হাফিজ রহমত উল্লাহ, মঞ্জুর হাসান অরুন, গাজী হালিম, মাইনদ্দিন মিঠু, আমানউল্লাহ, রিয়াজ উদ্দিন বিশ্বাস, কোচ মো. শাহজাদা।
এছাড়া উপস্থিত ছিলেন আমরা খানপুরবাসী সংগঠনের সাধারন সম্পাদক হাজী নিজাম উদ্দিন, খানপুর পোলষ্টার ক্লাবের সভাপতি আলমগীর কবির বকুল, সাধারন সম্পাদক মো. আরিফুর রহমান, সাবেক সভাপতি মো. আসলাম, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, মো. কামরুজ্জামান, মো. বাতেন, আমরা খানপুরবাসী সংগঠনের সহ-সভাপতি কাজী সেলিম, কোষাধক্ষ মো. এহসান, ক্রিড়া সম্পাদক মো. আমির হোসেন, মো. শাহজাহান সাজু। ব্যবস্থাপনায় বাসেদ চেয়ারম্যন ফাউন্ডেশন। সহযোগিতায় পোলষ্টার ক্লাব ও আমরা খানপুরবাসী সংগঠন।


