Logo
Logo
×

নগর জুড়ে

নৌকা মাস্ক পেলেন আইভী, ফায়ার কর্মী হতে চায় দূর্জয়

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ০৯:৫৭ পিএম

নৌকা মাস্ক পেলেন আইভী, ফায়ার কর্মী হতে চায় দূর্জয়
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী-কে নৌকা প্রতীকের মাস্ক তুলে দিলেন ১০ বছরের এক শিশু। এ সময় শিশু সাথে জয় বাংলা স্লোগান তুলে মেয়র আইভী।


 
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের থানা পুকুরপাড়ে অপরাজিতা মার্কেটের ৩৩২টি পিকাষ্ট পালিংয়ের ঢালাই কাজ পরিদর্শন শেষে রাস্তায় এ ঘটনা ঘটে। শিশুটি লাকসাম মেয়রের এক নাতিন হয় বলে জানা যায়।


 
অপরদিকে, ১৫নং ওয়ার্ডের ডাইলপট্টি বৈইলখানা সিটি কলোনী ভবন কাজ পরিদর্শন কালে পরিস্কার পরিচ্ছন্ন পরিবারের দূর্জয় দাস ও ইজাজ তাসনিন সাথে আলাপ করে নাসিক মেয়র আইভী। মেয়রের প্রশ্নে উত্তরে দূর্জয় বলেন, আমি ক্লাস টু-তে পড়ি। বড় হলে মানুষের জন্য ফায়ার সার্ভিসে ভর্তি হবো। অপরদিকে ইজাজ তাসনি বলেন, আমি লেখপাড়া করি না।

 

৩ মাস যাবৎ এখানে মা-বাবা সাথে এসেছি। বাবা-মা দুইজনের কাজ করেন। তাই এখানে বন্ধু সাথে খেলাধুলা করি। এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, ইজাজের লেখাপড়া জন্য স্কুলে ভর্তি করাবেন। যা যা প্রয়োজন তা করার নিদের্শ দেয়া হলো।


 
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, উন্নয়ন করে যাচ্ছি, উন্নয়ন করে যাবো। আপনাদের সকলের ভালবাসা ও সহযোগিতায় নাসিকের উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকবে। উন্নত পরিবেশে জীবন যাপনের জন্য পরিস্কার পরিচ্ছন্ন কর্মীদের জন্য ভবন নির্মাণ ছিল নাসিকের একটি চমক। সেই ভবন করতে পেরে খুব ভালো লাগছে।


 
পরে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের ডাইলপট্টি বৈইলখানা সিটি কলোনী ভবন কাজ ও পদ্মা সিটি প্লাজা-৫ ভবনের কার পাকিং ও খোলা বাজার এবং প্রথম তলা কাজ পরিদর্শন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন