Logo
Logo
×

নগর জুড়ে

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরীর দাফনে টিম খোরশেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৭:১৮ পিএম

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরীর দাফনে টিম খোরশেদ
Swapno

করোনায় অনেকেরই ভরসা এখন টিম খোরশেদ। দেশ জুড়ে সেবার উদ্দেশ্যে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার (মানবিক সংগঠন) টিম খোরশেদ এখনো করোনার এই ঝুঁকির মধ্যে মানুষের সেবায় নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জের বীর মুক্তি যোদ্ধা শাহজাহানের দাফনে এগিয়ে আসলেন খোরশেদ ও তার দল।

 

সোমবার (২৮ ডিসেম্বর) ডিআইটি মসজিদে মরহুমের জানাযা শেষে সদর উপজেলার এসি ল্যান্ড’র নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর তার দাফনের কাজ সম্পন্ন করেন টিম খোরশেদ।

 

দেওভোগ এলাকা বাসকারী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হোসেন চৌধুরী করোনা আক্রান্ত হয়ে ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। ২৭ ডিসেম্বর রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসেন।

 

প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী হাসপাতালে ভর্তির আগে যখন নিজ বাড়ীতে আইসোলেশনে ছিলেন তখন তার শ্বাস কষ্ট থাকায় টিম ‘খোরশেদ প্লাজমা এন্ড অক্সিজেন সাপোর্ট (পাওয়ার্ড বাই টাইম ২ গিভ)’ তাকে ১৬ ডিসেম্বর অক্সিজেন সাপোর্ট দেয়।

 

কাউন্সিলর খোরশেদ জানান, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্ঠির জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতদিন সম্ভব আমরা কাজ চালিয়ে যাব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন