ভারত-বাংলাদেশ চেম্বারের কম্বল পেল বীর মুক্তিযোদ্ধারা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৩১ পিএম
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার ২’শতাধিক মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় ১নং সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নূরুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ সদর উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান ভুইয়া, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদের বন্দর থানা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, সহকারী বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ্মোহাম্মদ আলী বলেন, বিগত দিনে নারায়ণগঞ্জ জেলার মধ্যে তিন হাজার চারশত মুক্তিযোদ্ধা ছিলো কিন্তুু এখন অনেকেই ইন্তেকাল করেছেন। আজ এখন পর্যন্ত জীবিত অবস্থায় আছেন মাত্র সতেরশো জন।
আমাদের বোর্ডের যখন মিটিং হয়, তখন আমি বলেছিলাম আমাদের নারায়ণগঞ্জ জেলার কিছু অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের এ কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য।
আমি যেহেতু এই বোর্ডের মেম্বার তাই বললাম আমাদের এখানে ১৭০০ মুক্তিযোদ্ধা তাদেরকেও দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু আমাদের এখানে বরাদ্দ দেওয়া হয়েছে দুইশত। সেই দুইশত আমরা ডিস্ট্রিবিউট করবো বন্দর ও সদর উপজেলার যে সকল মুক্তিযোদ্ধারা আছে তাদের মাঝে।
তিনি আরো বলেন, বর্তমানে অনেকেই যারা প্রশাসনিক কর্মকাণ্ডে আছেন তারা মনে করেন মুক্তিযোদ্ধাদেরকে মনে হয় শেখ হাসিনা সব কিছু দিয়ে দিয়েছে আসলে তা নয়, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা বলেই আজকে আমরা যতটুকু পাচ্ছি তার কারণেই পাচ্ছি।


