Logo
Logo
×

নগর জুড়ে

বড় শাহাজাহানের জুয়ার আস্তানায় র‌্যাব’র হানা : গ্রেফতার ২০

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৬:১৮ পিএম

বড় শাহাজাহানের জুয়ার আস্তানায় র‌্যাব’র হানা : গ্রেফতার ২০
Swapno

শহরের চিহ্নিত জুয়াড়ি বড় শাহজাহানের জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় ২০ জুয়াড়িকে গ্রেফতার করে র‌্যাব। এবং তাদের কাছ থেকে ৯ হাজার ৪৫০ টাকাসহ জুয়ার সরঞ্জামাদি জব্দ করে।

 

গ্রেফতারকৃতরা হলো- মো. রবিউল ইসলাম (৩৭), মো. সেলিম (৪০), মো. সাখাওয়াত হোসেন (৩৩), মো. বাদশা (২৮), মো. কমল (৫৫), মো. ইকবাল হোসেন(৩৭), মো. মোজাম্মেল শিকদার (৪৫), মো. আলী আক্কাস (৭৬), মো. শহীদ রহমান (৫২), মো. রতন (৫২),  রতন চন্দ্র বর্মণ (৫৫), প্রদীপ চন্দ্র দাস (৩০), সামসুল হক পাখি (৪৫), মো আমির (৫৮), মো. দুলাল উদ্দিন (৩৮), মো. মিজানুর রহমান (৪৫), তপন খন্দকার (৬০), পরিতোষ সাহা (৩৭), মো. সেলিম খান (৪৮) ও গৌরাঙ্গ মালাকার (৪৮)।

 

বড় শাহজাহান শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন ৩ নং মাছঘাটের পাশে রেলওয়ের খালি জায়গায় জুয়ার আস্তানা গড়ে তুলে। খবর পেয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।  


র‌্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, একটি সংঘবদ্ধ চক্র ৩নং মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও টিনের বেড়া দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকার খেলা হয়। 


উপস্থিত স্বাক্ষী, স্থানীয় লোকজন ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বড় শাহাজাহানের নেতৃত্বে তপন মেম্বার, সেলিম, লিটন ও টাক মনিরের সহযোগীতায় নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা ও মাদকের আখড়া বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। 


তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন