Logo
Logo
×

নগর জুড়ে

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে মহানগর যুবদলের শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৪:৪২ পিএম

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে মহানগর যুবদলের শোক
Swapno

সরকারী তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমানের পিতা বিল্লাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

 

সোমবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, মরহুম বিল্লাল হোসেন একজন ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ পরিবারকে শোক বহন করার ক্ষমতা প্রদানের জন্য আল্লাহ পাকের রহমত কামনা করছি।

 

উল্লেখ্য বিল্লাল হোসেন ২৭ ডিসেম্বর রবিবার ভোররাত্রে শেরে বাংলানগর নিউরোলজী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর।

 

তার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, রানা মুজিব, জুয়েল রানা, জুয়েল প্রধান, রিটন দে, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশোসহ নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন