Logo
Logo
×

নগর জুড়ে

বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে শ্রমিকদের চিকিৎসা ও আর্থিক সহায়তা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৭:৪৬ পিএম

বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে শ্রমিকদের চিকিৎসা ও আর্থিক সহায়তা
Swapno

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চিকিৎসা সপ্তাহ-২০২০ (২৭ থেকে ৩১ ডিসেম্বর) এর উদ্বোধন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে অসুস্থ শ্রমিকের চিকিৎসা ও শ্রমিক সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

 

রবিবার (২৭ ডিসেম্বর) সকালে বিভাগীয় শ্রম অধিদপ্তর নারায়ণগঞ্জ সম্মেলনকক্ষে অসুস্থ শ্রমিকের চিকিৎসা ও ১৫০/জন শ্রমিক সদস্যদের মাঝে ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

 

রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম অধিদপ্তর নারায়ণগঞ্জ এর উপপরিচালক মহব্বত হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

 

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সদস্য মো. শাহাব উদ্দিন মিয়া, নারায়ণগঞ্জ কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিচালক সৌমেল বড়ুয়া, ডা. রিফাত মেহজাবিন, বেসিক ব্যাংক কর্মচারী এসোসিয়েশন এর সিবিএ সভাপতি মো. কাজী মাসুদসহ প্রমুখ।

 

এ সময় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকের কল্যাণে অত্যন্ত আন্তরিক। স্বচ্ছতার সাথে অসহায় শ্রমিকদের তালিকা তৈরী করে এ অর্থ বিতরণ করা হয়েছে। সরকার শ্রমিকের কল্যাণার্থে যুগোপযোগী কল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন