এসএসসি ক্লাব ’৯০ এর বিদায়ী জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৬:০৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন এসএসসি ক্লাব-৯০ নারায়ণগঞ্জ এর সদস্যরা। এ সময় সদস্যরা জেলা প্রশাসককে বিদায়ী শুভেচ্ছা জানান।
রবিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাত করেন। এ সময় সদস্যরা জেলা প্রশাসককে ক্লাবের লোগো অংকিত টুপি ও ব্যাজ পরিয়ে দেন।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ক্লাব এডমিন আলমগীর খান আশীষ, কবীর চৌধুরী, শরীফ মোল্লা, মাজহার লিপন, ফরিদ আহম্মেদ উজ্জ্বল ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
উল্লেখ্য জেলা প্রশাসক জসিম উদ্দিনও এসএসসি ’৯০ ব্যাচের ছাত্র ছিলেন।


