Logo
Logo
×

নগর জুড়ে

হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস এর শোক সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ পিএম

হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস এর শোক সভা
Swapno

হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস্ এর উদ্যোগে গত ২৫ ডিসেম্বর  শুক্রবার সন্ধ্যায় নারায়নগঞ্জ চাষাড়াস্থ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বন্ধু অসীম কুমার সাহার স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

 

মনোয়ার হোসেন পিপুলের সঞ্চালনায় উক্ত শোক সভায় হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস পক্ষ থেকে এডমিন ইঞ্জিনিয়ার নাসিম হাসান, এডমিন মোমিন হোসেন দোলন, আনিসুল হক, মাসুদ আহমেদ, কামরুননেসা মিতালি, কাজী ইয়াসমিন বন্ধু অসীমের উপর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন। এছাড়াও আমন্ত্রিত বন্ধুদের মধ্যে বক্তব্য রাখেন, সিদার্থ শংকর রায়, সুব্রত, সাহাদাত হোসেন প্রমুখ।

 

উক্ত শোক সভায় সাংবাদিক উত্তম সাহা, তৈয়ব হোসেন বাপ্পী, ফারুক আহমেদ রিপন, জাকির হোসেন, আশিকুর রহমান ডিউক, খালেদ বিন রশীদ, আনিসুজ্জামান, মেহেদি আহসান লিটু, টিপু সুলতান, মাজহারুলসহ হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস এর বন্ধুরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন, হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস এর বন্ধু অসীম কুমার সাহা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন