Logo
Logo
×

নগর জুড়ে

রহমতউল্ল্যাহ মুসলিম ইনস্টিঃ শপিং কমপ্লেক্স ব্যবসায়ীদের মানববন্ধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ১০:০৩ পিএম

রহমতউল্ল্যাহ মুসলিম ইনস্টিঃ শপিং কমপ্লেক্স ব্যবসায়ীদের মানববন্ধন
Swapno

রহমতউল্ল্যাহ মুসলিম ইনস্টিটিউট শপিং কমপ্লেক্সে নকশা বর্হিভূত দোকান নির্মাণ এবং মার্কেটের নাম ফলক ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। অবিলম্বে নকশা বর্হিভূত দোকান উচ্ছেদ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তাঁরা।

 

শনিবার দুপুরে শহরের ২নং রেল গেইট এলাকায় রহমতউল্ল্যাহ মুসলিম ইনস্টিটিউট শপিং কমপ্লেক্স ভবনের সামনে কমপ্লেক্সের দোকান মালিকেরা ওই মানববন্ধন করে।

 

ব্যবসায়ীরা বলেন, ‘এ ভবনে দেড় শতাধিক দোকান ছিল এখন সেখানে অতিরিক্ত দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রথম তলায় ৪টি দিয়েছে এবং পাকিংয়ে ১০ থেকে ১২টি। এমনকি নিজেদের অফিস রুম বিক্রি করে দিয়ে পাকিংয়ের জায়গায় টিন দিয়ে অফিস করা হয়েছে। 

 

২৫ থেকে ৩০ লাখ টাকার বিনিময়ে এসব অবৈধ দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। আর এ মুসলিম ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি ডিসি ও সচিব এডিসি। তারাই এ বরাদ্দ দিচ্ছেন। ৩ বছর আগে তৎকালীন ডিসি রাব্বী মিয়া একটি নামফলক বসিয়ে মার্কেটের উদ্বোধন করেন কিন্তু দোকান বরাদ্দ দিয়ে সেই নাম ফলকও ভেঙে ফেলা হয়েছে।’

 

রহমত উল্ল্যাহ শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সেক্রেটারী মো. সামসুল আলম বলেন, ‘আমাদের এ কমপ্লেক্সে নকশা ও দলিল বর্হিভূত স্থাপনা গড়ে তুলেছে। দোকান বরাদ্ধ দেওয়া হচ্ছে। এমনকি যেখানে গাড়ি পাকিং করার জায়গা সেখানে দোকান বরাদ্ধ দেওয়া হচ্ছে। 

 

এ মুসলিম ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি ডিসি ও সচিব এডিসি। তাদের কাছে অনেক বার মৌখিক ও লিখিত ভাবে আবেদন করেও কোন কাজ হয়নি।’

 

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে কমপ্লেক্সের সামনে একটি দোকন গড়ে তুলেছে একজন ব্যবসায়ী। জিজ্ঞাসা করলে বলেন ডিসি থেকে ৭ লাখ টাকার বিনিময়ে বরাদ্দ পেয়েছেন। এজন্য তার দলিল রয়েছে। এছাড়াও ভবনের সিড়ির পাশে যেখানে খালি জায়গা থাকার কথা সেখানেও দোকান বরাদ্দ দিয়েছে ১০ লাখ টাকায়। 

 

এভাবে নকশা বর্হিভূত দোকান দেওয়া হচ্ছে। এসব দোকানের জন্য দ্বিতীয় তলার দোকানগুলো দেখা যাচ্ছে না। ক্রেতা আসছে না। আমাদের দলিলে এগুলো উল্লেখ ছিল ফাঁকা থাকবে। তবে এখন কেন দোকান দেওয়া হচ্ছে এটা তারা বলেনি।’

 

তিনি আরো বলেন, ‘প্রতি ৫ বছর পর পর আমাদের মাসিক ভাড়া বৃদ্ধির কথা ছিল ১৫ শতকরা কিন্তু কোন নোটিশ ছাড়া করা হয়েছে ২০ শতকরা। এছাড়াও দোকানের নাম পরিবর্তন ফি ছিল ২৫ হাজার এখন সেটা ৫০ হাজার। এটা কার উদ্দেশ্যে, কেন করছে আমরা জানি না।’

 

রহমত উল্ল্যাহ শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি ফরমান ভূঁইয়া বলেন, ‘ঢাকা সহ বিভিন্ন জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে আর আমাদের মুসলিম ইনস্টিটিউটে অবৈধ দোকান বসানো হচ্ছে। 

 

আমরা এর থেকে প্রতিকার চাই। এজন্য আমরা আগামীকাল ডিসিকে লিখিত আবেদন জানাবো এবং মানববন্ধন করবো। অবিলম্বে এসব দোকান উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলন করা হবে।’

 

এসময় উপস্থিত ছিলেন, রহমত উল্ল্যাহ শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সদস্য মো. ইমান আলী, কোষাধক্ষ্য আব্দুল কাদির, ব্যবসায়ী রিপন মীর, মহিউদ্দিন সহ অর্ধশতাধিক ব্যবসায়ী। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী বলেন, ‘এ বিষয়ে আমাদের কোন কিছু জানা নেই। আর কেউ অভিযোগও দেয়নি। রোববার আমরা সরেজমিনে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। যদি কোন নকশা বর্হিভূত দোকান থাকে তাহলে উচ্ছেদ করা হবে।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন