Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে জাতীয় মূকাভিনয় উৎসব অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৪:২৮ পিএম

নারায়ণগঞ্জে জাতীয় মূকাভিনয় উৎসব অনুষ্ঠিত
Swapno

জাতীয় মূকাভিনয় উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

 

শুরুতে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সাধারণ সম্পাদক রিজোয়ান রাজের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের কোষাধ্যক্ষ ধীমান সাহা জুয়েল, সমগীত সংস্কৃতি পাঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, বাংলাদেরশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য উত্তম সাহা প্রমুখ।  

 

এরপর মৌসুমী মৌ’র প্রাণবন্ত উপস্থাপনায় মূকাভিনয় পরিবেশন করেন, প্যান্টোমাইম মুভমেন্ট চট্টগ্রাম, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, রঙ্গন মাইম একাডেমি সাভার, দ্য মামার’র ঢাকা, মিরর মাইম থিয়েটার ঢাকা এবং শ্রুতি সাংস্কৃতিক একাডেমি নারায়ণগঞ্জ।  

 

এরআগে গতকাল সকালে সোনারগাঁয়ের বেইজ মিলনায়তনে দুইদিন ব্যাপী মাইম ডিরেক্টরস মিট ও জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক শাহেদ কায়েস, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সম্পাদক কামরুল হাসান খান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সমন্বয়ক নিখিল দাস, নববর্ষ উৎযাপন পরিষদ চট্টগ্রামের সদস্যসচিব হাসান মারুফ রুমি।

 

তাছাড়া আজ বিকাল তিনটায় শুরু হবে মূকাভিনয় ফেডারেশানের জাতীয় কাউন্সিল অধিবেশন ২০২০। মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুনের এ অধিবেশন পরিচালনা করার কথা রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন